সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

২ লাখ ৩০ হাজার ডলাসহ ঢাকায় বিমান বন্দরে গ্রেফতার- ২

দূরবীণ নিউজ প্রতিনিধি:
২ লাখ ৩০ হাজার ৫শ মার্কিন ডলারসহ দুই জনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করেছেন ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা। ওই দুই জন হলেন- বাংলাদেশি নাগরিক মাহমুদা ফিরোজ ও তুর্কি নাগরিক মেহমেত রেমজি। তাদের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসলাম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১ জুন দিবাগত রাতে ডলার পাচারের অভিযোগে এক বাংলাদেশি ও এক তুর্কি নাগরিককে আটক করে ঢাকা কাস্টমস হাউজ। পরে এ ঘটনায় বিশেষ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। আটকদের থানায় সোপর্দ করা হয়েছে এবং মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের ইকে ৫৮৭ ফ্লাইটে বাংলাদেশি পাসপোর্টধারী মাহমুদা ফিরোজ নামের এক যাত্রীকে তল্লাশি করে তার কাছ থেকে সাড়ে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়। মাহমুদ ফিরোজের ২ ছেলে-মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি রাজধানীর নিউমার্কেটের বাসিন্দা।

ঢাকা কাস্টমস হাউজের অপর এক অভিযানে রাত সাড়ে ৯টায় বিমানবন্দর থেকে ২ লাখ মার্কিন ডলারসহ মেহমেত রেমজি নামে এক তুর্কি নাগরিককে আটক করা হয়। পরে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তিনি জানান, তার্কিশ এয়ারলাইন্সে বাংলাদেশ ত্যাগ করার চেষ্টা করছিলেন তিনি। কোনো ধরনের ঘোষণা ছাড়াই তিনি ডলারগুলো বহন করছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12