সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

২৭ ও ২৮ ডিসেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

দূরবীন নিউজ প্রতিবেদক:
আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা হবে।
আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিট, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিট এবং ২৮ ডিসেম্বর শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমকে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের উপপরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল রুমী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান ৭ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিটির সব সদস্যের উপস্থিতিতে ভর্তি পরীক্ষার নতুন এ সময়সূচি নির্ধারণ করা হয়।

উল্লেখ্য গত ১৮ ও ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উপাচার্য না থাকায় তা স্থগিত করা হয়। দীর্ঘ পাঁচ মাস পর গত ৬ নভেম্বর বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেন মো. ছাদেকুল আরেফিন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12