সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

২০ ফিটের কম প্রশস্তের রাস্তার উন্নয়নে অর্থায়ন করবে না ডিএনসিসি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ‘যে সব রাস্তার প্রশস্ততা ২০ ফিটের কম সেই ধরনের রাস্তার উন্নয়নে কোনো ধরনের আর্থিক বরাদ্দ দেবে না ডিএনসিসি। যেখানে রাস্তায় ২০ ফিটের কম হলে অনুমোদনই পায় না সেখানে বরাদ্দ দেওয়া হবে না। যারা অবৈধভাবে দখল করে রেখেছে তারা দখল ছেড়ে ক্লিয়ার না করে দিলে কাজ হবে না।’

বুধলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২ এর নগরভবনের ৬ষ্ঠ তলায় অনুষ্ঠিত কর্পোরেশন সভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘সম্পত্তি বিভাগের সমন্বয়ে রাস্তার প্রশস্ততা বাড়াতে হবে। রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের চিঠি দিয়ে জানাতে হবে। নক্সা অনুমোদনের ক্ষেত্রে কেমন ছিল সেটি ডিএনসিসিকে প্রদান করতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’

অবৈধ দখলের ফলে রাস্তা সরু হয়ে যায়। এতে করে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠে উল্লেখ করে বলেন, মানুষের যাতায়তে যতটুকু সম্ভব স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে হবে।

এছাড়া সভায় বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ, অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সিস্টেম, ট্রেড লাইসেন্স ইস্যু, জ্যাম কমাতে ট্রাফিক পুলিশের সাথে সমন্বয়, দ্রুততম সময়ের সাথে বর্জ্য অপসারণ, ময়লার প্যাসেঞ্জ পরিষ্কার এবং কাওরান বাজারস্থ কাঁচাবাজার স্থানান্তর নিয় আলোচনা হয়।

সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনাঃ মোঃ জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12