সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন

১২ বাংলাদেশী আফগান থেকে দেশে ফিরতে কাতারে অবস্থান করছে

- ছবি - সংগৃহীত

দূরবীণ নিউজ ডেস্ক:
এবার ১২ বাংলাদেশী দেশে আফগানিস্তান থেকে ফিরার জন্য বর্তমানে কাতারে অবস্থান করছে। ১৫ বাংলাদেশীর মধ্যে ১২ জন গত শনিবার দুই দফায় কাতারে পৌঁছেছেন। বাকি তিনজন এখনো কাবুল রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার কাবুল থেকে ওই ১৫ বাংলাদেশীর সাথে ১৬০ শিক্ষার্থীরও বাংলাদেশে আসার কথা ছিল। এসব আফগান শিক্ষার্থীর মধ্যে ১৫০ জন শনিবার কাতারে পৌঁছেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) জানিয়েছেন।

রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, কাতার থেকে একটি বিশেষ ফ্লাইটে আফগান শিক্ষার্থীসহ তারা দেশে ফিরবেন।
এই ১৬০ আফগান শিক্ষার্থী চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়েন। ছুটিতে বাড়ি গিয়ে তারা সেখানে আটকা পড়েন, কারণ তালেবান কাবুল দখল করে নেয়ার পর তারা ফেরার ফ্লাইট পাচ্ছিলেন না।

গত বুধবারই ১২ বাংলাদেশী নাগরিক ও আফগান শিক্ষার্থদের দেশে আসার কথা ছিল। কিন্তু সন্ত্রাসী হামলার সতর্কতার কারণে সেদিন তাদের কাবুল বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তারা ফিরে যাওয়ার ঘণ্টাখানেক পর বিমানবন্দরের বাইরে আইএসের আত্মঘাতী বোমা হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12