সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

‘১০০ কোটি টাকার মানহানি মামলার আসামি গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর’

ফাইল -ছবি

দূরবীণ নিউজ ডেস্ক :
১০০ কোটি টাকার একটি মানহানি মামলার আসামি গাজীপুর সিটি করপোরেশনের সদ্য বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ২৮ নভেম্বর (
রোববার) মহানগরীর নলজানী এলাকার বাসিন্দা মো: আতিক মাহমুদ (চেয়ারম্যান আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদ) বাদি হয়ে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: কায়সারুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন।

গাজীপুর জজকোর্টের আইজীবী মো: নুর নবী সরদার রোববার বিকেলে বাদীর পক্ষে ওই আদালতে মামলাটি রজু করেন।

আইনজীবী মো:নুর নবী সরদার জানান, আদালতের বিচারক রোববার মামলাটি আমলে নিয়ে গাজীপুর সদর থানা পুলিশকে তদন্ত করে আগামী ৩০ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

মামলায় বাদি উল্লেখ করেন, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হওয়া সত্ত্বেও জাহাঙ্গীর আলম আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতার ইতিহাস নিয়ে গত ১৩ নবেম্বর বিকেলে কটুক্তি করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এতে বাংলাদেশ ও বাঙ্গালী জাতির সুনাম ক্ষুন্ন হয়। বাঙ্গালী জাতির অপমান সহ্য করতে না পেরে সম্মানহানি হিসেবে ১০০ কোটি টাকার এ সম্মানহানীর মামলা দায়ের করেন তিনি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12