সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ বাংলাদেশের

দূরবীণ নিউজ প্রতিবেদক :
শনিবার (২০ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে ১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।
ওই ১০টিব দেশ হলো;- কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। খবর বিবিসি বাংলার।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তৌহিদুল আহসান জানান, ৩১ মার্চ পর্যন্ত ১০ রুটের সব ধরণের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

‘আমরা দেখতে পেয়েছি, করোনাভাইরাসের কারণে কয়েকটি দেশ থেকে লোক বেশি আসছে। এ কারণে এসব রুটের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে এসব দেশ থেকে বাংলাদেশে কোন ফ্লাইট আসতে পারবে না।’
তিনি জানান, এর ফলে কার্যত বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে গেল। কারণ বিশ্বের প্রধান এয়ারলাইন্সগুলো এসব দেশ হয়েই বিমান চলাচল করে থাকে।

তবে যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড ও হংকং রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। এসব দেশের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ রয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12