সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

১দিনে বাংলাদেশে করোনায় নতুন আক্রান্ত ৩,৪১২ . নতুন মৃত্যূ-৪৩ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
একদিনেই বাংলাদেশে করোনাভাইরাসে নতুন আক্রান্ত ৩ হাজার ৪১২ জন এবং মারা গেছে আরো ৪৩ জন। বর্তমানে সারা দেশে মোট আক্রান্ত ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন এবং মোট মৃত্যু এক হাজার ৫৪৫ জনে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, ৬৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৫৬৩টি আর পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৯২টি। শনাক্তের হার ২০.৯৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৭ হাজার ৬৩৫ জন। সুস্থতার হার ৩৯.৯৬% এবং মৃত্যুর হার ১.৩০ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ৩৮ জন ও নারী পাঁচজন।

এদের মধ্যে ঢাকা বিভাগের ১৬ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, রাজশাহী বিভাগের ছয়জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে এবং বরিশাল ও সিলেট বিভাগের একজন করে।

বয়স বিশ্লেষণে জানা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ একজন, ৪১-৫০ ছয়জন, ৫১-৬০ ১৮ জন, ৬১-৭০ ১০ জন, ৭১-৮০ পাঁচজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন।

হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাড়িতে ১২ জন এবং হাসপাতালে আনার পথে একজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৬৮০ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ২২০ জনকে। ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12