সর্বশেষঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

হোল্ডিং ট্যাক্সের অর্থ আত্মসাৎ,ঢাকা দক্ষিণে কর্মচারী উপল কারাগারে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
হোল্ডিং ট্যাক্সরে আদায়কৃত ১২ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর রেভিনিউ সুপারভাইজার উপল দে-কে চাকুরিচ্যুতের পর কারাগারে পাঠানো হয়েছে। গত ৪ ডিসেম্বর দিবাগত রাতে শাহবাগ থানায় মামলা দায়ের পরই পুলিশ তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রেভিনিউ সুপারভাইজার উপল দে-কে আদালতে হাজির করা হয়। ওই সময় তার পক্ষ থেকে জামিনের আবেদন জানানো হয়, কিন্তু আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

ঢাকা দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে মঙ্গলবার উপল দে-কে চাকুরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে)

উল্লেখ্য যে, গতকাল এই জালিয়াতি ধরা পড়ে এবং গত ৪ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টায় ঢাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর উপ-কর কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন এবং আনুমানিক রাত ১০টায় উপল দে-কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হতে পুলিশ গ্রেফতার করে। আজ পুলিশ আসামী উপল দে-কে আদালতে উপস্থাপন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12