সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

হেফাজতের হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ছবি-- সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক :
হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২৮ মার্চ) বেলা দেড়টার দিকে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়,ভারতের প্রধানমন্ত্রী মোদিবিরোধী আন্দোলনে গত শুক্রবার পুলিশের সাথে সংঘর্ষে মুসল্লিদের হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলামী সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে। ওই কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিন সকাল ৯টা থেকেই হরতালের সমার্থনে হেফাজত কর্মীরা নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চিটাগাং রোড এলকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয়। এসময় পুলিশের সাথে হেফাজত কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হলেও পুরো এলাকাটি হেফাজত কর্মীদের নিয়ন্ত্রণে ছিলো।

পরে দুপুরের দিকে তারা নিজেরাই এক সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে মহাসড়কের অবস্থান তুলে নেন। এরপরই সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

সকাল থেকে দুপুর পর্যন্ত হরতালের সমর্থনে থাকা হেফাজত কর্মীদের দফায় দফায় সংঘর্ষে শতাধিক গাড়ি ভাংচুর, ছয়টি গাড়িতে অগ্নিসংযোগ ও একাধিক আহতের ঘটনা ঘটে।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12