সর্বশেষঃ
নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় পা হারানো রাসেলকে সাড়ে ৩৩ লাখ টাকা পরিশোধ গ্রিন লাইনের

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক :
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণ হিসেবে সাড়ে ৩৩ লাখ টাকা পরিশোধ করেছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ।

রোববার (১০ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ওই ঘটনায় হাইকোর্টে রিট আবেদনকারীর আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা।

তিনি জানান, সর্বশেষ ৬ অক্টোবর ৪ লাখ টাকা পেয়েছেন রাসেল। সব মিলিয়ে এ পর্যন্ত রাসেল তার চিকিৎসা ব্যয়সহ ক্ষতিপূরণ বাবদ মোট ৩৩ লাখ ৪২ হাজার টাকা পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ এপ্রিল গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় মারাত্মক আহত হন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পার্বতীপুর গ্রামের মো. শফিকুল আসলামের ছেলে রাসেল সরকার। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার একটি পা কেটে ফেলতে হয়। আরেক পায়ের অবস্থাও ভালো নয়।

রাসেলের জন্য কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। ২০১৯ সালের ১২ মার্চ আদালত রাসেলকে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন। পরে ১০ এপ্রিল আরেক আদেশে হাইকোর্ট প্রতি মাসে ৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দেন গ্রিন লাইন কর্তৃপক্ষকে।

হাইকোর্টের ওই নির্দেশের পর ২০১৯ সালের জুলাই পর্যন্ত তিন দফায় মোট ১৩ লাখ ৪২ হাজার টাকা দেয় গ্রিন লাইন কর্তৃপক্ষ। পরে আপিল বিভাগ ওই আদেশ স্থগিত করেন। এ অবস্থায় কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে রুলের ওপর চূড়ান্ত শুনানি হয়। এ বিষয়ে ২০২০ সালের ১ অক্টোবর সেই রায়ে রাসেলকে আরও ২০ লাখ টাকা দেওয়ার আদেশ দেন হাইকোর্ট।

অবশেষে হাইকোর্টের নির্দেশিত এই ২০ লাখ টাকা ৪ কিস্তিতে গ্রিন লাইন মালিকপক্ষ রাসেলকে পরিশোধ করেন। এর পাশাপাশি তাকে মোট ৩৩ লাখ ৪২ হাজার টাকা বিভিন্ন সময়ে কিস্তিতে পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন গ্রিন লাইন মালিকপক্ষের আইনজীবী শামসুল হক।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12