সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

হাইকোর্টের নির্দেশ, বগুড়ার তুফান সরকার ৬ মাস  জামিন চাইতে পারবে না

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বগুড়ার আলোচিত বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে আগামী ৬ মাস দেশের কোনো আদালতে জামিন আবেদন না করার নির্দেশনাসহ আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন প্রসঙ্গে আগের জারি করা রুল খারিজ করে দিয়েছেন উক্ত আদালত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আজ আদালতে দুদকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাজ্জাদ হোসাইন। অপর দিকে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ আলম সরকার।

জানা যায়, গত বছরের ৯ সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত (অবৈধ) সম্পদ অর্জনের মামলায় বগুড়ার বহুল আলোচিত তুফান সরকারকে কেন জামিন দেওয়া হবে না, তার জবাব চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

এই রুল বিচারাধীন থাকা অবস্থায় একই বেঞ্চে গত ৯ মার্চ জামিন চেয়ে নতুন করে আবেদন করেন তুফান সরকার। আর এই বিষয়টি আদালতের নজরে আনার পর হাইকোর্টের উক্ত বেঞ্চ তুফান সরকার আগামী ৬ মাস দেশের কোনো আদালতে জামিন চাইতে পারবেন না, মর্মে আদেশ দেন।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় তুফান সরকারের বিরুদ্ধে দুদক মামলা করে। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূতভাবে এক কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮শ ৮৫ টাকা অর্জনের অভিযোগ রয়েছে।

২০১৭ সালের ২৯ জুলাই থেকে তিনি কারাবন্দি। এরআগে বগুড়ায় মা ও মেয়েকে নির্যাতনের পর মায়ের মাথা ন্যাড়া করার অভিযোগের মামলা আসমি তুফান সরকার।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12