সর্বশেষঃ
নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

হাইকোর্টের দুই কর্মকর্তা বরখাস্ত হলেন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
অনৈতিক লেনদেনের সুনিদিষ্ট অভিযোগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বরখাস্ত হওয়া দুই জন হলেন- হাইকোর্ট বিভাগের ঢাকা এফিডেভিট কমিশনার হিসাবে চলতি দায়িত্ব পালনকারী খান মো. সিরাজুল ইসলাম এবং কমিশনার অব এফিডেভিট হিসাবে দায়িত্বরত মো. আব্দুর রশিদ।

শুক্রবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক সংবাদ বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দায়িত্বপালনরত অবস্থায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চাকরি বিধিমালা অনুসারে বিভাগীয় মামলা রুজু করা এবং অসদাচারণ, দুর্নীতি এবং অফিস শৃঙ্খলা পরিপন্থী অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হলো।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের বেঞ্চ ও শাখাগুলোর দুর্নীতি নিয়ে সোচ্চার হয়ে উঠেছেন আদালতের আইনজীবী ও কোর্ট প্রশাসন। এরই ধারাবাহিকতায় কর্মকর্তাদের দুর্নীতি রুখতে অভিযোগ বক্স স্থাপন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12