সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

হরতাল কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখছেন মেয়র প্রার্থী ইশরাক ও তাবিথ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
হরতাল কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলছেন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান কারী মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল।

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে জালিয়াতি ভোট কেন্দ্র দখল নির্বাচনের ফলাফল জালিয়াতির অভিযোগে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ডাকা হরতালের সমর্থনে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল।

রোববার (২ ফেব্রুয়ারি ) দুপুর ১২টার দিকে এসেছেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন আর বেলা ২টার পরে তার সাথে যোগ দিয়েছেন ঢাকা উত্তরে বিএনপির অপর মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

এ সময় বিএনপি’র মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ফলাফলে যে পরিমাণ ভোট কাস্ট দেখানো হয়েছে, তার চাইতে অনেক কম ভোট কাস্ট হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগ সমর্থকরা সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে দেননি।
যে ফলাফল ঘোষণা হয়েছে সেটি সম্পূর্ণ মনগড়া একটি সাজানো ফলাফল। এ ফলাফলের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। আমরা এ ফলাফল প্রত্যাখ্যান করছি।

এ সময় বিএনপি’র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ন্যূনতম সুষ্ঠু কোনো ভোট হয়নি। এরকম নির্বাচন আমরা কখনই প্রত্যাশা করেনি। আমরা এই ভোট চুরির নির্বাচন প্রত্যাখ্যান করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12