সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল ক্রাবের

দূরবীণ নিউজ প্রতিবেদক:
স্বল্পোন্নত দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে বাংলাদেশ। স্বধীনতার ৫০ বছরে আমাদের বড় অর্জন বলে মন্তব্য করছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যরা।

সাংবাদিক নেতারা আরো বলেন, মাত্র এক দশক আগেও যে বাংলাদেশকে দারিদ্র্য আর অনুন্নয়নের উদাহরণ হিসাবে উপস্থাপন করা হতো, সেই দেশ এখন দারিদ্র্য-জয় করে উন্নয়নের আদর্শ মডেল হিসেব রূপান্তরিত হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশত বার্র্ষিকী ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজধানীর সেগুন বাগিচায় ক্র্যাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মিজান মালিক। ক্র্যাব সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্র্যাবের সহ-সভাপতি নিত্য গোপাল তুতু, সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, ইশারফ হোসেন ইসা, ক্র্যাবের সদস্য হালিম মোহাম্মদ, আবুল আজাদ সোলায়মান, শহীদুল ইসলাম রাজী, মোহাম্মদ জয়নাল আবেদীন ও সিনিয়র সাংবাদিক আব্দুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধে বহু মানুষ ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অনেকের কথাই আমরা জানি না। স্বাধীনতার ৫০ বছরেও আমরা মুক্তিযুদ্ধের বিতর্কমুক্ত ইতিহাস রচনা করতে পারেনি। এখন অনেক ব্যক্তি ও সংগঠন স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরছে। আশা করছি আমরা একটি বিতর্কমুক্ত ইতিহাস পাবো।

‘আলোচনা সভাশেষে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শহীদ ও প্রয়াত ক্র্যাব সদস্য এবং অসুস্থ্য ক্র্যাব সদস্যদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এতে ক্র্যাব সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12