সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

সৌদি সরকারের সীমিত পরিসরে হজ আয়োজনের ঘোষণা

দূরবীণ নিউজ ডেস্ক :
সৌদি সরকার এবার সারা বিশ্বে প্রাণঘাতি করোনা মহামারির কারণে ‘খুবই সীমিত’ আকারে পকিত্র হজ আয়োজন করার কথা ঘোষণা করেছে।
সোমবার (২৩ জুন) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ কথা জানায়।

দেশটি জানিয়েছে, হজে বিভিন্ন দেশের নাগরিকরা অংশ নিতে পারবেন। তবে তারাই শুধু যারা ইতিমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন।
মন্ত্রণালয়টি জানিয়েছে, ‘করোনাভাইরাস মহামারি অব্যাহত থাকায় এবং ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে ও বড় সমাবেশে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

‘ইতিমধ্যে সৌদি আরবে অবস্থানকারী বিভিন্ন জাতীয়তার সীমিত সংখ্যক তীর্থযাত্রী হজ পালন করতে পারবেন।’
গত বছর প্রায় ২৫ লাখ লোক হজ পালন করেছিল। এর মধ্যে প্রায় ১৮ লাখ পুণ্যার্থী বিভিন্ন দেশ থেকে এতে অংশ নিয়েছিলেন। কিন্তু করোনা মহামারিতে বিশ্বব্যাপী মৃত্যু ও আক্রান্তের কারণে বিশ্বের মুসলমানরা এবার সৌদি আরবে আসতে পারছেন না। # সূত্র : আরব নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12