সর্বশেষঃ
তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সৌদির চাপের ইমরান খান কুয়ালালামপুরের সম্মেলনে যাননি: এরদোগান

দূরবীণ নিউজ ডেস্ক :
সৌদি শাসকদের চাপের কারণে কুয়ালালামপুর সামিটে অংশ নিতে পারেন নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান । তিনি মালয়েশিয়ার সাংবাদিকদের এ কথা বলেছেন।
গত ১৯ ডিসেম্বর কুয়ালালামপুর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এরদোগান বলেন, কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইসলামি সম্মেলনে ইমরান খানকে যেতে নিষেধ করেছিল সৌদি শাসকরা। সৌদি আরব এই বলে হুমকি দিয়েছিল যে, কুয়ালালামপুর সম্মেলনে অংশ নিলে তারা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক থেকে তাদের সব অর্থ সরিয়ে নেবে এবং ৪০ লাখ সৌদি প্রবাসীকে তাড়িয়ে দেবে।

তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, পাকিস্তান অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে। এ কারণে ইমরান খান সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন এবং পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশিকে কুয়ালালামপুরে পাঠান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ওই সম্মেলনে অংশ নিতে রাজি হওয়ায় সৌদি আরব অসন্তোষ প্রকাশের পর ইমরান খান রিয়াদ সফরে যান। সৌদি থেকে ফিরেই তিনি কুয়ালালামপুর সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত জানান। ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12