সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সোহরাওয়ার্দী গণতান্ত্রিক চেতনার প্রতিচ্ছবি : সাদেক সিদ্দিকী

দূরবীণ নিউজ প্রতিবেদক:
জাতীয় পার্টি-জেপি প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী বলেছেন, দেশ পরিচালনায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তার মতো নেতার বর্তমানে আমাদের দেশে খুব প্রয়োজন হয়ে পড়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাধারণ মেহনতি মানুষের অধিকার ও গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন।

শনিবার (৫ ডিসেম্বর) মরহুমের মাজার প্রাঙ্গনে হোসেন শহীদ সোহরনাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদেক সিদ্দিকী বলেন, শহীদ সোহরাওয়ার্দী শুধু গণতন্ত্রকামীই ছিলেন না, মানবকল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ। একজন শিক্ষিত মানুষ যখন শ্রমিকদের অধিকার-সচেতন করে গণতন্ত্রের দীক্ষা দেন তখন বুঝতে হবে তাঁর রাজনীতির সাথে মানবতার আদর্শ অবিচ্ছিন্ন।

স্মৃতি সংসদের সভাপতি ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এম এ জলিল, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় সদস্য মানিক লাল ঘোষ, বাংলাদেশ জাসদ নেতা হুমায়ূন কবির, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সাধারণ সম্পাদক আকবর হোসেন পাঠান, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সম্পাদক আ স ম মোস্তফা কামাল প্রমুখ।

এম এ জলিল বলেন, বিপন্ন গণতন্ত্রের সুস্থ ও সুষ্ঠু জাগরণ আর প্রগতির গতি নিরবচ্ছিন্ন করার জন্য এমন মানুষ ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। রাজনীতির সঙ্গীন অবস্থায় তাঁর আদর্শ প্রচার অত্যন্ত জরুরি।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, এদেশে গণতান্ত্রিক পদ্ধতি জনগণের জানমালের কোনো নিরাপত্তা দিতে পারে না। এ গণতন্ত্র মানুষ চায় না। আমাদের শেরে বাংলা, মওলানা ভাসানী, শহীদ সোহরাওয়ার্দীর মতো মানুষের আদর্শ লালন করে সামনে এগিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ইতিহাসের বিভিন্ন স্তরে, বিভিন্ন সময়ে মানব সমাজ আর রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন প্রতিভার জন্ম হয়। হোসেন শহীদ সোরাওয়ার্দীর আবির্ভাবও এমন একটি ঐতিহাসিক পটভূমিতে সমাজ আর রাষ্ট্রের প্রয়োজনে। #প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12