সর্বশেষঃ
দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সিএমএইচ-এ আইসিইউতে রওশন এরশাদ

ফাইল --ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সিএমএইচ হাসপাতালে আইসিইউতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে স্থানান্তর করা হয়েছে। গত ১৪ আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করোনা আক্রান্ত নন বলে জানানো হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান। তিনি বলেন, ‘পরশু রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে অক্সিজেন সরবরাহ কমে গেছে। আগেও এই সমস্যা ছিল।’

তিনি আরও বলেন, ‘বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তান রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি।’

দীর্ঘদিন ধরেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ জন্য সংসদ অধিবেশনেও যান না। এছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন না।

এর আগে গত ২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন তার চিকিৎসা চলে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12