সর্বশেষঃ
দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

সারােদেশে করোনায় একদিনে আরো ১০৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫,৮৬৯

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক: 
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো ১০৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৭৫ ও নারী ৩৩ জন। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ জন, বেসরকারি হাসপাতালে ১৪ জন এবং বাসায় ১১ জন মারা যান। করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যুর ১৩ হাজার ৯৭৬ জন।

আজ শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৮ এপ্রিল ১০২ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ১৯ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৭৮ হাজার ৮০৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৫৫৪টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৪ লাখ ৬৩ হাজার ১১৯টি।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সাত লাখ ৯৭ হাজার ৫৫৯ জন। সুস্থতার হার ৯০ দশমিক ৭৬ শতাংশ।

মৃত ১০৮ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব ২ জন, ত্রিশোর্ধ্ব ৭ জন, চল্লিশোর্ধ্ব ১৫ জন, পঞ্চাশোর্ধ্ব ২৫ জন এবং ষাটোর্ধ্ব ৫৮ জন রয়েছেন।

একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, মৃত ১০৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম ২৩, রাজশাহীতে ১৬, খুলনায় ২৭, সিলেটে ৩, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ৪ জনের মৃত্যু হয়।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12