সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সারাদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫ জন ও নতুন শনাক্ত ২,৫৪৮ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যূ এবং নতুন আক্রান্ত ২ হাজার ৫৪৮ জন । দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৮৩৬ জন। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জনে।

শুক্রবার (২৪ জুলাই) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন। সারা দেশ থেকে নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৩৬১টি। পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২৭টি। মোট পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৯১ হাজার ৩৪টি নমুনা।

তিনি জানান, নিহত ৩৫ জনের মধ‌্যে ২৮ জন পুরুষ ও সাতজন নারী। এর মধ্যে এর মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগের ছয়জন করে, রংপুর ও সিলেট বিভাগের চারজন করে, বরিশাল বিভাগে তিনজন ও রাজশাহী বিভাগে একজন রয়েছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নিহতদের মধ‌্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৮১ থেকে ৯০ বছরের তিনজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন ও ১০০ বছরের বেশি বয়সের একজন রয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12