সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সারাদেশে করোনায় নতুন আক্রান্ত -৩ ২৪৩ , নতুন মৃত্যু -৪৫ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৮৮ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৯ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮১ জন। এ পর্যন্ত মোট ৪২ হাজার ৯৪৫ জন সুস্থ হয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ৩২৭ জনের। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪৫ জনের। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৫৪৮ জনের নমুনা।
২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৮৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছে ১৮ হাজার ৫৫৫ জন।

নিহতদের মধ্যে ৩২ জন পুরুষ, ১৩ জন নারী। ২১ জন ঢাকা বিভাগের, ১৬ জন চট্টগ্রামের, চারজন ময়মনসিংহ বিভাগের। এছাড়া, বাকিরা অন্যান্য বিভাগের।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন রয়েছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12