সর্বশেষঃ
দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সারাদেশে করোনায় একদিনে মৃত্যু- ৭৮, নতুন শনাক্ত–৫,৮১৯ জন

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৭৮ জনের মত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৭৩৯ জন। এর আগে শনিবার (১০ এপ্রিল) দেশে করোনায় সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন।

রোববার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ২১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৫৯০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজার ৩৭৬ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৮১ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12