সর্বশেষঃ
দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সারাদেশে এক দিনে করোনায় মৃত্যু ৪৭, নতুন শনাক্ত ২৬৬৬ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় আরো ৪৭ জন মারা গেছে এবং নতুন করোনা শনাক্ত হয়েছে ২,৬৬৬ জন।  রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তার দেয়া তথ্য অনুযায়ী, ৭৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ২১০টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৫২৪টি।

গত ২৪ ঘণ্টায় ২৬৬৬ জনসহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। নতুন করে আরও ৪৭ জনের মৃত্যুর মধ্যদিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫২ জনে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪.১১ শতাংশ। আর মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯. ৫৪ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৭ জনের মধ্যে পুরুষ ৩৬ এবং নারী ১১ জন। হাসপাতালে মারা গেছেন ৪৩ জন এবং বাড়িতে চারজন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫৫৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৬১৪ জন। সুস্থতার হার ৫০.৯৩ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12