সর্বশেষঃ
রাজধানীতে পল্লবীতে জামায়াতের মশক নিধন কর্মসূচি পালন নিরাপদ পানির জন্য ২৫ হাজার কোটি টাকার প্রকল্প :স্থানীয় সরকার মন্ত্রী ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সাভারে রানা প্লাজার মালিক রানার পিতা খালেকের মৃত্যু করোনায়

দূরবীণ নিউজ ডেস্ক :
রাজধানীর উপকনণ্ঠ সাভারে বহুল আলোচিত ‘ভবনধসে পড়া রানা প্লাজার’ মালিক সোহেল রানার পিতা -আব্দুল খালেক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে নিজের বাসায় তিনি মারা যান। এ নিয়ে এই সাভার উপজেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো নয়জনে।

সাভার বাসস্ট্যান্ড এলাকায় ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ মারা যান। আহত হন কয়েক হাজার মানুষ। হতাহতের বেশির ভাগই ছিলেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। ওই ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ছিলেন আব্দুল খালেক। তিনি দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন।

আব্দুল খালেকের মেয়ে রওশনারা বলেন, গত রোববার তাঁর বাবার শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিনি কোভিড-১৯ রোগী কিনা তা নিশ্চিত না হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি নেয়নি।

পরে বাসায় নিয়ে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।তিনি করোনাভাইরাসে সংক্রমিত কিনা জানতে গত সোমবার এনাম মেডিকেলে নমুনা দেওয়া হয়। আজ সকালে পাওয়া ফলাফলে দেখা যায়, তিনি করোনা পজেটিভ। কিন্তু এর আগেই আজ ভোরে তিনি মারা যান।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, আব্দুল খালেক কোভিড–১৯ রোগী ছিলেন বলে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এদিকে সাভার ও ধামরাইয়ে গতকাল বুধবার নতুন করে ২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সাভারের ১৪ জন এবং ধামরাইয়ে ছয়জন। এ নিয়ে দুই উপজেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮০০ ছাড়াল। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12