সর্বশেষঃ
দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সাবেক পুলিশ কর্মকর্তা শাজাহানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে

দূরবীণ নিউজ প্রতিনিধি:
সাবেক পুলিশ পরিদর্শক শাজাহান আলী খানের বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক নাজমুল হাসানকে অনুসন্ধান কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) জনসংযোগ দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
খুলনার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক শাজাহান আলী খানের বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাৎ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রেয়েছে।
অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে সরকারি- বেসরকারি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অর্ধশত সরকারি প্র্রতিষ্ঠানে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করা হয়েছে বলে জানা গেছে। যার কিছু নথিপত্র এরই মধ্যে দুদকের কাছে এসেছে বলে জানা গেছ। অনুসন্ধানের কাজের তদারকি কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ এক এম জায়েদ হোসেন খান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12