সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সাবেক ডেপুটি স্পিকার আশরাফের মৃত্যুতে শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

বিশেষ প্রতিনিধি, দূরবীণ নিউজ :
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি এবং কামাল আহমেদ মজুমদার, এমপি।

আজ শুক্রবার (৩০ জুলাই) শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক শোকবার্তায় শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেছেন, প্রয়াত আলী আশরাফ ছিলেন একজন সৎ, অভিজ্ঞ ও জননন্দিত রাজনীতিবিদ। ছাত্রজীবন থেকেই তিনি জনকল্যাণে রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং পরবর্তীতে বার বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আজীবন মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন।

অধ্যাপক আশরাফ প্রাজ্ঞ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।

শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
# এডিজেড/ একে / দূরবীণ নিউজ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12