সর্বশেষঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্যে কাঁচা পাকানো: ৮ টন আম ধ্বংস করা হয়

নিজস্ব প্রতিনিধি:
অতিমাত্রায় লাভের আশায় কাঁচা ও অপরিপক্ব আমকে স্বাস্থ্যের জন্য মারাতœক ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে পাকানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে গোপনে সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকা অভিযান চালিয়েছেন র‌্যাব-৬ এর একটি দল। গত রোববার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১১টা থেকে ২টা পর্যন্ত সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকায় অভিযানকলে র‌্যাব-৬ এর কর্মকর্তারা হাতে নাতে ধরে ফেলেন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে পাকানো কাজে নিয়োজিতদের। পরে বিভিন্ন জাতের ৮ টন আম জব্দ করে বিনষ্ট করেছে র‌্যাব কর্মকর্তারা।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিনের উপস্থিতিতে মানবদেহের জন্য ক্ষতিকর এসব আম বুলডোজার দিয়ে পিষে বিনষ্ট করা হয়।

গণমাধ্যমকে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব জানান, রাতে জেলার কালিগঞ্জ উপজেলার জিরনগাছা থেকে অপরিপক্ব আম ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে দুই ট্রাকে ভরে জয়েন্ট ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকায় পাঠানোর গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের বাঁকাল ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিনের উপস্থিতিতে বুলডোজার মেশিনের চাকায় পিষে আমগুলো বিনষ্ট করা হয়। অভিযানকালে সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন ও র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন আরও জানান, জেলার আম পঞ্জিকা অনুযায়ী ১২ মে গোবিন্দভোগ, ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আম্রপালি আম গাছ থেকে সংগ্রহ ও বাজারজাত করা যাবে। এর আগে এসব আম ভাঙা ও বাজারজাত করা যাবে না। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12