সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সাংবাদিক মনির হোসেনের মাতার মৃত্যুতে নেতৃবৃন্দেব শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মনির হোসেনের মাতা নাজনীন বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রোববার (২৬ এপ্রিল ) সকাল পৌনে ছয়টার দিকে তিনি রাজধানীর পুরান ঢাকার নিমতলীর নিজ বাসায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ জটিল রোগ নিয়ে বাসায় শয্যাশায়ী ছিলেন।

তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর নিমতলী জামে মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।

এদিকে মনির হোসেনের মাতার মৃত্যুতে রোববার এক লোক বার্তায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী এবং পিআরইউর নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা ও স্বজনদের প্রতি গভীর শোক-সমবেদনা জানিয়েছেন।
অপর এক শোক বাতায় ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ক্র্যাব নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12