সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সাংবাদিক তুহিনের স্ত্রীর সুস্থতার জন্য ক্র্যাবের দোয়া কামনা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য ও সংবাদ প্রতিদিন পত্রিকার সিনিয়র রিপোর্টার এহসান পারভেজ তুহিনের স্ত্রী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

তার শরীরে করোনা ভাইরাসের মৃদু উপসর্গ দেখা দেওয়ায়, করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। পরবর্তীতে তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি শারিরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন। নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

মঙ্গলবার (২৭ এপ্রিল ) ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

ক্র্যাব সদস্য এহসান পারভেজ তুহিনের স্ত্রীর আশু রোগ মুক্তি কামনা করে ক্র্যাব সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সম্মানিত সদস্যদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

করোনা সংক্রমণ ঠেকাতে ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর বিকল্প নেই জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দেশের অনাকাঙ্খিত দু:সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ক্র্যাব সদস্যরা মাঠে-ঘাটে কাজ করছেন, সংবাদ সংগ্রহ করছেন। সে ক্ষেত্রে যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহবান জানান নেতৃবৃন্দ।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12