সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সহকারীর ছুরিকাঘাতের শিকার খুলনায় এক চিকিৎসক

দূরবীণ নিউজ ডেস্ক :
সাবেক সহকর্মীর হাতে ছুরিকাঘাতের শিকার খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশু বিশেষজ্ঞ (কনসালটেন্ট) ডা. উত্তম কুমার দেওয়ান (৪০)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ওই হাসপাতালের ডা. উত্তম কুমার দেওয়ানকে তার নিজ চেম্বারে ছুরিকাঘাত করেন মহসিন গাজী। হামলাকারী ওই হাসপাতালে তার সহকারী ছিলেন। বর্তমানে মহসিন গাজী উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (স্যাকমো) হিসেবে কর্মরত আছেন।

হামলার পর মহসিন হাজী ধরে পুলিশে সোপর্দ করেছেন বো হাসপাতালের স্টাফরা। খবর ইউএনবি’র।

আটক মহাসিন খুলনার পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে এবং বর্তমানে নড়াইল জেলা সদরের উপস্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (স্যাকমো) হিসেবে কর্মরত রয়েছেন।

ফুলতলা থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে মহাসিন গাজী সকালে ডা. উত্তম দেওয়ানের কক্ষে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে খবর ছড়িয়ে পড়লে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালের স্টাফরা ছুরিসহ মহাসিনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মহাসিনকে আটক করে।

অভিযুক্ত চিকিৎসক মহাসিন গাজীর দাবি, ডা. উত্তম কর্মরত থাকা অবস্থায় তার কাছে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা না দিয়ে মহাসিনের কাছে অতিরিক্ত রোগী দেখানোর জন্য পাঠাতো। এ নিয়ে আগে থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই তিনি রাগের মাথায় তাকে ছুরিকাঘাত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা ঘটনার সাথে সাথেই আহত ডাক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। একই সঙ্গে হামলাকারী মহাসিন গাজীকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12