সর্বশেষঃ
তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার নিয়ে ভাবছে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনাভাইরাসের মধ্যেও ‘সরকার শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) খুলে দেওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে’ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুষ্ঠিত হয়।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘স্কুল-কলেজ খোলা ও পরীক্ষা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। কারণ, এখন আর সেন্ট্রালি অত বড় বিধি-নিষেধ দেওয়ার মতো অবস্থা নেই।

সেজন্য গত ১০ থেকে ১২ দিন আগে জার্মানিতে কথা বললাম, তারা সব খুলে দিচ্ছে। যদিও ধরা পড়ছে। কিন্তু কী করবে, কতদিন আর বন্ধ রাখা যাবে? এজন্য আমরা এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর বিষয়টি ছেড়ে দিয়েছি। মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদা চিন্তা (শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে) করছে, কীভাবে করা যায়। তারা এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে।’ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12