সর্বশেষঃ
রাজধানীতে পল্লবীতে জামায়াতের মশক নিধন কর্মসূচি পালন নিরাপদ পানির জন্য ২৫ হাজার কোটি টাকার প্রকল্প :স্থানীয় সরকার মন্ত্রী ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

‘সবার জন্য সবার ঢাকা’, স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক দিলেন ডিএনসিসি মেয়র

দূরবীণ নিউজ প্রতিবেদক:
‘সবার জন্য সবার ঢাকা’ কর্মসূচির আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বৃহস্পতিবার (২০ আগস্ট) উত্তরায় বাংলাদেশ ক্লাবে ডিএনসিসির বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের জন্য উন্নতমানের মাস্ক প্রদান করেন।

মেয়র বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে নগরবাসীকে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান অব্যহত রাখায় সকলকে ধন্যবাদ জানাই। আতিকুল ইসলাম এসকল স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার জন্য সকল প্রকার সহযোগিতা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি ডিএনসিসির নগর মাতৃসদন এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রমের বিষয়ে নগরবাসীকে মাঝে ব্যাপক প্রচারণা চালাতে নির্দেশ প্রদান করেন। যাতে আরো অধিক সংখ্যক নগরবাসী এই সেবার আওতায় আসতে পারে।

সভায় স্বাস্থ্য কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজারগণ তাদের সংস্থার কার্যক্রম তুলে ধরেন। ‘সবার জন্য সবার ঢাকা’ কর্মসূচির মাধ্যমে সুরক্ষাসামগ্রী প্রদানের জন্য তারা মেয়রকে কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, নারী মৈত্রী-১, নারী মৈত্রী-২, ঢাকা আহসানিয়া মিশন, বাপসা, ইউটিপিএস, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার, সূর্যের হাসি নেটওয়ার্ক প্রজেক্ট ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12