সর্বশেষঃ
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সন্দেহ ভাজন গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

দূরবীণ নিউজ প্রতিবেদক:
তৈরি গার্মেন্টস শিল্পের সন্দেহ ভাজন মালিকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও বিদেশে অর্থপাচারের তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সহ কয়েকটি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদকের উপ-পরিচালক বিল্লার হোসেনে নেতৃত্বে তিন সদস্যের একটি অনুসন্ধান ও তদন্ত টিমকে গার্মেন্টস শিল্পের মালিকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেওয়া হয়েছে।

ওই তদন্ত টিমের অপর হলেন- সহকারী পরিচালক আতাউল কবির ও বজলুর রশিদ।
দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বাংলাদেশে বিদেশ থেকে নানা আইটেমের পণ্যের এবং উৎপাদিত পণ্য আমদানি ও রপ্তানির আড়ালে প্রতি বছল প্রায় ৬৫ হাজার কোটি টাকা মানিলন্ডারিং কিংবা পাচার হচ্ছে। দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ বিষয়টি আমলে নিয়ে গার্মেন্টস শিল্পের খাতের কারখানা মালিকদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও মানিলন্ডারিং তদন্তে সহায়তা চেয়ে এনবিআর এবং ব্যাংকের কাছে সন্দেহভাজন ব্যক্তির তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) এবং ব্যাংকিং খাতের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) পৃথক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। /


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12