সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শ্যামবাজারের পাইকারি আড়তের ২১ জনকে ৪০ লাখ টাকা জরিমানা র‍্যাবের

দূরবীণ নিউজ প্রতিবেদক :
র‍্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এবার রাজধানীর শ্যামবাজারের পাইকারি আড়তে অতিরিক্ত দামে পেঁয়াজ, রসুন, আদা ও আলু বিক্রি করায় ২১ আড়তকে ৪০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।

রোববার (২২ মার্চ ) র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত সরাসরি রাজধানীর শ্যামবাজারের পাইকারি আড়তে হাজির হয়।র‍্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহারিয়ার জিয়াউর রহমানের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

জানা যায়, করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে বড় আতঙ্ক তৈরি করেছেন অসাধু ব্যবসায়ীরা। নিত্যপ্রয়োজনীয় পণ্য আদা, রসুন, পেঁয়াজ ও চালের দাম রাতারাতি বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় ভোক্তার অধিকার সংরক্ষণে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্যামবাজারে অভিযান চালায় র‍্যাব-১০।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, করোনায় এমনিতেই আতঙ্কিত ক্রেতাসাধারণ। তার মধ্যে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে পেঁয়াজ, রসুন, আলু ও আদা বিক্রি করছেন। ক্রেতাদের স্বস্তি দিতে রোববার দিনব্যাপী শ্যামবাজারে পাইকারি আড়তে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২১টি আড়তকে নগদ ৪০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া মেসার্স মকছিদ ট্রেডিং নামে একটি আড়ত সিলগালা করা হয়।

অভিযানে মেসার্স নিউ বাণিজ্যালয়কে ৫ লাখ টাকা, মেসার্স বাণিজ্যালয়কে ২ লাখ, মেসার্স বাণিজ্যালয়কে ৩ লাখ, কাজী এন্টারপ্রাইজকে ২ লাখ, মেসার্স সিকদার অ্যান্ড সন্সকে এক লাখ, মেসার্স আলামিন ট্রেডার্সকে ১ লাখ, মেসার্স শ্রী রাজলক্ষ্মী ভাণ্ডারকে ২ লাখ, নিউ স্বপ্ন বাণিজ্যালয়কে ২ লাখ, মেসার্স কুদ্দুস বাণিজ্যালয়কে এক লাখ, মেসার্স মকছিদ ট্রেডিংকে ৫ লাখ, লালন সাহা ভাণ্ডারকে ১ লাখ, সেতু বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা, তাজমহল বাণিজ্যালয়কে ২ লাখ, আলহাজ বাণিজ্যালয়কে ২ লাখ, মেসার্স নূর বিতানকে ২ লাখ, নগর বাণিজ্যালয়কে এক লাখ, দয়াল ভাণ্ডারকে এক লাখ, মেসার্স আমানত ভাণ্ডারকে ২ লাখ, দ্বীপ এন্টারপ্রাইজকে এক লাখ, সেবা করপোরেশনকে ২ লাখ টাকা এবং মেসার্স স্বাধীন বাণিজ্যালয়কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে দণ্ডপ্রাপ্তদের ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জে প্রেরণ করা হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12