সর্বশেষঃ
মোতালিব হত্যা মামলায় খোকন ৭ দিনের রিমান্ডে যুবলীগের নিখিলসহ ১১ জনের নামে পরোয়ানা, ৮ জনকে হাজিরের নির্দেশ ধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের প্রধানমন্ত্রীর নির্দেশনা ঢাকাকে জাপানের মতো পরিচ্ছন্ন নগরী গড়ার : মিজ্ নুরজাহান খানম সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করেছেন ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান খুলনায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে দুদকের অভিযান সাভারে এলজিইডিতে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান‌ দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

শুধু রাজধানীতেই একদিনে ১৭৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
এডিস মশার জীবানুবাহি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। বিশেষ করে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু রোগী নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো ২২৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। এই নতুন রোগীদের মধ্যে ১৭৬ জন রাজধানী ঢাকায়। আর ৫৩ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে এক হাজার ১৮ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৮১৯ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১৬ হাজার ৪৫১ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ১৫ হাজার ৩৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন। #সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12