সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শাহবাগে ৩৫ লাখ টাকা ছিনতাই মামলায় ৬ আসামির ১ দিনের রিমান্ড

ফাইল ছবি

 দূরবীণ নিউজ প্রতিবেদক:
আলোচিত রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেফতারকৃত ৬ আসামিকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত।

ওই ৬ আসামি হলেন- মাজহারুল ইসলাম ওরফে রাকিব, জহিরুল তালুকদার, আবু বক্কর সিদ্দিক ওরফে খোকা, সেলিম ওরফে ল্যাংড়া সেলিম, লালন ও মো. সেলিম মিয়া।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের প্রত্যেকের দশ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ঢাকা ও আশপাশের জেলা থেকে আসামিদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাপাতি, ২টি চাকু ও লুণ্ঠিত ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গত ৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী শহিদুল ইসলাম কোতোয়ালি থানার তাঁতিবাজার রামোনের অফিস হতে একটি ব্যাগের মধ্যে ৩৫ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে রিকশায় রওনা হন। শাহবাগ থানার টিএনটি এক্সচেঞ্জের পূর্ব পাশে রাস্তার ওপর টেম্পুস্ট্যান্ডে আনুমানিক দুপুর ২টা বা ৩টার দিকে পৌঁছালে অজ্ঞাতনামা ৮-১০ জন লোক তার রিকশার গতিরোধ করে তাকে ঘিরে ধরে।

এ সময় তারা ভুক্তভোগী শহিদুলকে উপর্যুপরি কিল, ঘুষি, থাপ্পড় ও চাকু দিয়ে তার ডান চোখের নিচে গুরুতর আঘাত করে তার কাছে থাকা ব্যাগভর্তি ৩৫ লাখ টাকা জোর করে ছিনিয়ে নেয়।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12