সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শনিবার থেকে হাসপাতালগুলোতে মশকনিধনের বিশেষ কার্যক্রমে নামছে ডিএনসিসি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
২০ জুন শনিবার থেকে নগরীর বিভিন্ন এলাকায় হাসপাতালগুলোতে সপ্তাহব্যাপী মশকনিধন কার্যক্রমে নামছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
এই অভিযানের টার্গেট ডিএনসিসির আওতাধীন কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে অবস্থানরত রোগী, ডাক্তার, নার্স ও অন্যান্য চিকিৎসাসেবক যেন কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হয়। শুক্রবার ডিএনসিসির জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় ,হাসপাতালগুলোতে অনেক সময় রোগিদের জন্য মশারি থাকে না বা টানানো হয় না। সেখানে একজন ডেঙ্গুতে আক্রান্ত হলে অনেকের আক্রান্ত হওয়ার আশংকা থাকে। তাই হাসপাতাল এলাকায় এডিস মশার বিস্তার রোধে আগামী এক সপ্তাহ হাসপাতাল এবং এর আশেপাশের এলাকাগুলোতে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

মশক নিধন কার্যক্রমের মধ্যে সকালে লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) এবং বিকালে এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হবে।

ইতিমধ্যে ডিএনসিসি কর্তৃক হাসপাতালগুলোর আঙ্গিনায় এবং আশেপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়েছে। ডিএনসিসির অন্যান্য এলাকায় স্বাভাবিক মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।
সংযুক্তিঃ আজ শুক্রবার বিকাল ৩টায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন এর বক্তব্য।# প্রেস বিজ্ঞপ্তি ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12