সর্বশেষঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

লাখো মানুষের ঢল যুবায়ের আহমেদ আনসারীর জানাজায়

দূরবীণ নিউজ ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়া করোনা পরিস্থিতিতেও লাখো মানুষের ঢল নেমেছে বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর, বিশ্বনন্দিত মোফাচ্ছেরে কোরআন, জামেয়া রাহমানিয়া বেড়তলা সরাইল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারীর জানাজায় ।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় বেড়তলা মাদরাসা মাঠে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ছিল মানুষের ঢল। মাঠে জায়গা না পেয়ে মাঠসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় এক কিলোমিটার পর্যস্ত মহাসড়কে মুসল্লিদের কাতারবন্দী হয়ে জানাজার নামাজে অংশ নিতে দেখা গেছে।

জানাজায় ইমামতি করেন মরহুমের দ্বিতীয় পুত্র হাফেজ মাওলানা আসাদ উল্লাহ। সারাদেশে চলমান করোনা পরিস্থিতির ভয়কে উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে জানাজা শেষে নিজের প্রতিষ্ঠিত জামেয়া রাহমানিয়া বেড়তলা সরাইল মাদরাসা প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারী।

উল্লেখ্য, দীর্ঘদিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধী অবস্থায় শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মার্কাজ পাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আলেয়ারা নামক এলাকায় জন্মগ্রহণকারী বর্ষীয়ান এ আলেমেদ্বীনের স্ত্রী, তিন পুত্র ও চার মেয়েসহ হাজার হাজার ছাত্র, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12