সর্বশেষঃ
ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম ​ডিএসসিসি জরিপ : নাগরিকরা সচেতন হলেই এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

রিজেন্ট গ্রুপের সাহেদ ২৮ দিনের, মাসুদ ২১ দিনের রিমান্ডে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আবারো ২৮ দিনের রিমান্ডে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম আদালত। তাদের বিরুদ্ধে দায়ের হওয়া পৃথক ৪টি মামলায় তদন্ত কর্মকর্তারে আবেদনের প্রেক্ষিতে আদালত এই রিমান্ড মঞ্জুর করেছেন।

রোববার (২৬ জুলাই) পুলিশ ৪০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আদালত শুনানি শেষে সাহেদের ২৮ ও মাসুদ পারভেজের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার সকাল ১০ টায় ১০ দিনের রিমান্ড শেষে তাদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিমে তিন ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার এক মামলায় গ্রেফতার দেখানোর পর ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় তাদের রাখা হয় আদালতের হাজতখানায়।

পরে বেলা ১২টা ১০ মিনিটের দিকে পুলিশ পাহারায় একটি গাড়িতে করে বের করা হয়। এরপর শুনানির জন্য তাদের ঢাকা মহানগর হাকিম আদালত হাজির করা হয়। শুনানি শেষে আদালত সাহেদের পৃথক চারটি মামলায় ৭ দিন করে মোট ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৬ জুলাই সাহেদ-মাসুদ ও তরিকুলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনজনের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক এসএম গাফফার আলম। আদালত শুনানি শেষে সাহেদ ও মাসুদের ১০ দিনের এবং তরিকুলের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে করোনা চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের জালিয়াতি ধরা পড়ার পর ৮ জুলাই গ্রেফতার হন তরিকুল। ১০ জুলাই তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৫ জুলাই সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশে নদীর পাড় থেকে বোরকা পরা অবস্থায় সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া গত ১৪ জুলাই সন্ধ্যা ৭টায় গাজীপুরের কাপাসিয়ার একটি বাড়ি থেকে মাসুদকে গ্রেফতার করে র‍্যাব।

উল্লেখ্য, করোনার ভুয়া রিপোর্টসহ নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করা হয়। প্রথমে মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেয়া হয়। পরে তা র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। সাহেদকেও পরে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12