সর্বশেষঃ
রাজধানীতে পল্লবীতে জামায়াতের মশক নিধন কর্মসূচি পালন নিরাপদ পানির জন্য ২৫ হাজার কোটি টাকার প্রকল্প :স্থানীয় সরকার মন্ত্রী ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহাবুবুর রহমান রাসেলের মৃত্যু

দূরবীণ নিউজ ডেস্ক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহাবুবুর রহমান রাসেল (৩৭) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ মে) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক শিশুকন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার স্ত্রীও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুল ফেইসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি জানান, ৪ মে (সোমবার) দিবাগত রাতে ঢাকার বাসাবো এলাকায় বোনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. রাসেল।

তার গ্রামের বাড়ি নোয়খালীর বেগমগঞ্জে। দাফনের জন্য তার পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে নোয়াখালীর উদ্দেশে যাত্রা শুরু করেছেন। সেখানেই জানাজা শেষে তার দাফন হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ২১ সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হন ড. রাসেল। এরপর তিনি দীর্ঘদিন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক মাস আগে তাকে ভারতেও চিকিৎসা করানো হয়। এরপর তিনি ঢাকায় বোনের বাসায় ছিলেন। # সূত্র : ক্র্যাব ওয়েভসাইট ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12