সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

রাজধানীর মহাখালীতে ৯তলা ভবনে আগুন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর মহাখালীতে একটি ৯তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রোববার (১৫ মার্চ) বেলা পৌনে ৩টার দিকে মহাখালী হাজী শাহাবউদ্দিন কমপ্লেক্সে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের জানান, মহাখালীর রসুলবাগ এলাকার রয়েল ফিলিং স্টেশনের পেছনে ওই ভবনে আগুন লাগে।

খবর পেয়ে আমাদের ৮টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ভাষ্য, ওই এলাকায় পানির সংকট ছিল। এ অবস্থায় ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের স্পেশাল ওয়াটার টেন্ডার এনে আগুন নেভাতে হয়েছে।

জানা গেছে, ভবনটির ৯তলায় মালিকের একটি গুদাম রয়েছে। ইউনিভার্সাল নার্সিং কমপ্লেক্স, এ জে আর পার্শেল অ্যান্ড কুরিয়ার ও এমইউ ফ্যাশনস নামে একটি অফিস রয়েছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12