সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

রাজধানীর মহাখালীতে মাথা বিহীন লাশ ও হাত-পা উদ্ধার !

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর অভিজাত এলাকা মহাখালী আমতলীতে বস্তাবন্দী এক ব্যক্তির হাত, পা ও মস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধারের পর মহাখালী বাস টার্মিনালে বস্তায় মিলল দুই হাত ও দুই পা।
গত ৩০ মে দিবাগত রাত ১টার দিকে পুলিশ হাত ও পা উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। তবে এখনও মরদেহের মস্তকের সন্ধান মেলেনি।
মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ গণমাধ্যমকে জানান, রাতে মহাখালী বাস টার্মিনালের ভেতরে এনা বাস কাউন্টারের সামনে থেকে একটি ব্যাগ ভর্তি দুই হাত ও দুই পা পাওয়া যায়।

অজ্ঞাতনামা কোনো ব্যক্তি যাত্রী বেসে ব্যাগে করে হাত পা চারটি বাস কাউন্টারের সামনে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। এগুলো মহাখালী আমতলী থেকে উদ্ধার হওয়া ব্যক্তির বিচ্ছিন্ন হাত পা বলে মনে হচ্ছে। তবে থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এর আগে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম গণমাধ্যমকে জানান, গত ৩০ মে দিবাগত রাত ৯টার দিকে মহাখালী আমতলী সড়কের পাশে একটি নীল রঙের ড্রামের ভেতরে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহের সঙ্গে মাথা পাওয়া যায়নি। এছাড়া দুই হাত দুই পা কাটা ছিল, সেগুলো পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে দুস্কৃতিকারীরা তাকে হত্যার পর বস্তাবন্দি করে ড্রামের ভেতরে ভরে মরদেহ গুমের উদ্দেশ্যে এখানে ফেলে রাখে। বিস্তারিত অনুসন্ধান করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12