সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

রাজধানীর দক্ষিণখানে হত্যা মামলায় জাপানি হান্নানসহ গ্রেফতার -৮

দূরবীণ নিউজ প্রতিবেদক:
মাটির ব্যবসাকে কেন্দ্র করে রাজধানীর দক্ষিণখানে আব্দুর রশিদ নামে একজনকে গুলি করে হত্যার ঘটনায় ১৩জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই মামরার ১৩ আসামির মধ্যে ৫ জন অজ্ঞাত। এদের মধ্যে ৮জন গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার কৃতরা হলেন- মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান, মো. একরামুল ইসলাম, শফিকুল ইসলাম ইমরান, আল-আমিন প্রধান, জহুরুল ইসলাম রিপন, খোরশেদ আলম, মো. মোশাররফ হোসেন ও মো. নুরুন নবী।

ওসি গণমাধ্যমকে বলেন, বুধবার রাতেই ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনাস্থল থেকে জাপানি হান্নানসহ তার ৮ সহযোগীকে আমরা গ্রেফতার করা হয়েছে। তার আরও কয়েকজন সহযোগী পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতার ৮ আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি এখন তদন্তাধীন।

বুধবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের আইনুসবাগ (চাঁদনগর) এলাকার বালি ফেলাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে আব্দুর রশিদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন জাপানি হান্নান। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হান্নানের গাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

এরপর হান্নানের বাড়ি জাপানি কটেজ থেকে অস্ত্রধারী হান্নানসহ সাতজনকে গ্রেফতার করে দক্ষিণখান থানা পুলিশ। পরে ওই এলাকা থেকে হান্নানের আরও এক সহযোগীকে গ্রেফতার করা হয়।

নিহত আব্দুর রশিদ রাজধানীর আশকোনার পানির পাম্পের পাশে ৪৩৪ নম্বর নিজ বাড়িতে থাকতেন। আগে তিনি গার্মেন্টস এক্সেসরিজের কারখানা পরিচালনা করতেন। সেটি বন্ধ করে তিনি বর্তমানে তার বাড়ি ও মার্কেট দেখাশোনা করছিলেন।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12