সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

রাজধানীর ইব্রাহিমপুর খাল উদ্ধারে নেমেছেন ডিএনসিসির মেয়র আতিক

দূরবীণ নিউজ প্রতিবেদক:

এবার রাজধানীর ইব্রাহিমপুর খালের সীমানায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ অভিযান পুরো খাল পরিস্কার না হওয়া পর্যন্ত চলবে বলে জানানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম অবেধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘পানি প্রবাহের জন্য খাল উদ্ধারের বিকল্প নেই। এবার খালের সীমানার মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে পিছু হটবে না ডিএনসিসি। জায়গা উদ্ধারের দুই ঘণ্টা পর আবার দখলের সুযোগ দেয়া হবে না। জনগণের সহযোগিতা নিয়ে খাল উদ্ধার করা হবে।’

তিনি বলেন, ‘ডিএনসিসির অধীনে থাকা খালের পাড়গুলো দখলমুক্ত করে গাছ লাগানো হবে। এছাড়া পথচারীদের হাঁটা-চলার পথ, সাইকেল লেনসহ সৌন্দর্য বাড়ানো হবে।’

মেয়র আরও বলেন, ‘খালের সীমানা নির্ধারণে সিএস ম্যাপ অনুসরণ করা হবে, সিটি জরিপকে গুরুত্ব দেয়া হচ্ছে না। সে অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এখানে এ কাজ বাস্তবায়নে যত বাধাই আসুক, ডিএনসিসি পিছু হটবে না। দখলদারদের পেছনে যত ক্ষমতাবানরা থাকুক না কেন, কোনো রকম ছাড় দেয়া বা দয়া করা হবে না।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12