সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিয়া ওএসডি

নিজস্ব প্রতিবেদক:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এক বছরের চুক্তিভিত্তিক মেয়াদে যোগদানের কথা ছিল তার। কিন্তু এর আগেই বুধবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ওএসডি করে প্রজ্ঞাপন জারির ফলে আগামী ১ এপ্রিল চাকরি থেকে স্বাভাবিক অবসরে যাবেন রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিয়া। গত ১৪ মার্চ তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে তাকে ওএসডি করা হলো। চুক্তিভিত্তিক নিয়োগে বলা ছিল, রাজউক চেয়ারম্যানের অবসর উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত সাপেক্ষে ২ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
২০২২ সালের ৪ জুন অতিরিক্ত সচিব হিসেবে রাজউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মো. আনিছুর রহমান মিয়া। পরে তিনি সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এখন পর্যন্ত সচিব পদমর্যাদায় চুক্তিতে তিনিই প্রথম রাজউক চেয়ারম্যান হলেন।
বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আনিছুর রহমানের বাড়ি গাজীপুরে। তিনি এর আগে প্রায় দেড় বছর রাজউকের পরিচালক পদে দায়িত্ব পালন করেন। রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব, এপিডি অনুবিভাগ পদে দায়িত্ব পালন করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12