সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক আউট, ব্যারিস্টার তাপস ইন

দূরবীন নিউজ প্রতিবেদক :
যুবলীগ থেকে ওমর ফারুক চৌধুরীকে দুর্নীতির অভিযোগে বহিষ্কার করা হয়েছে। একই সাথে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এমপিকে যুব লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে ।

রোববার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

৭১ বছর বয়সী ওমর ফারুক যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েক সপ্তাহ ধরে তিনি গণমাধ্যমের শিরোনামে ছিলেন। গণভবনে বৈঠকে অংশ নেয়া যুবলীগের এক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে একই বৈঠকে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসকে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে বলে যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার বিকেল ৫টায় গণভবনে বৈঠক শুরু হয়। বৈঠকে ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, শেখ ফজলুর রহমান মারুফ এবং শেখ আতিউর রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি। চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম হারুনুর রশিদ।

বৈঠকে যুবলীগের আসন্ন কংগ্রেসসহ সংগঠনটির ভাবমূর্তি পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ‘অসামাজিক’ কার্যকলাপে সংশ্লিষ্ট থাকায় সংগঠনটির বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12