সর্বশেষঃ
তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

মেয়র তাপসের নির্দেশিত সেই ড্রেজার পাইপ উচ্ছেদ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ তাপসের নির্দেশনা অনুযায়ী মান্ডা খাল সংলগ্ন মানিকদি এলাকায় অবৈধভাবে জমি ভরাট কাজে নিয়োজিত ১৫শ ফুট দৈর্ঘ্যের ড্রেজার পাইপ উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান বুধবার বিকেলে (১৮ মে) এই ড্রেজার পাইপ উচ্ছেদ করেন।

বুধবার সন্ধ্যায় দক্ষিণ সিটি সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, “মেয়র মহোদয়ের তাৎক্ষণিক নির্দেশনার আলোকে মান্ডা-বেগুনবাড়ি খাল সংলগ্ন মানিকদি এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমি ভরাট বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকটি পাইপ কেটে জব্দ করে নগর ভবনে নিয়ে আসি। এছাড়াও প্রতিটি ১০ ফুট দৈর্ঘ্যের দেড় শত পাইপ স্পট নিলামে তিন লক্ষ টাকায় বিক্রয় করে তা সিটি করপোরেশনের রাজস্ব তহবিলে জমা প্রদান করা হবে।”

এ সময় স্থানীয় জনসাধারণ ফসলি জমি রক্ষায় এই অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, সাপ্তাহিক নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ সকালে মেয়র ব্যারিস্টার শেখ তাপস মান্ডা গ্রীন মডেল টাউনের শাপলা ব্রীজ সংলগ্ন এলাকায় পরিদর্শনে যান। এ সময় খালের দখলকৃত জায়গা সরেজমিন পরিদর্শনের একপর্যায়ে ঢাদসিক মেয়র ড্রোন উড়িয়ে খালের দখলকৃত অংশ প্রত্যক্ষ করেন। তখনই মেয়র ড্রোন সংশ্লিষ্ট মনিটরে ড্রেজার পাইপ দেখতে পান এবং তা উচ্ছেদে তাৎক্ষণিক নির্দেশনা দেন। বিকেলের অভিযানের মাধ্যমে সেই নির্দেশনা বাস্তবায়ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12