সর্বশেষঃ
স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

মিরপুরে স্কুল শিক্ষার্থী হত্যা, হাসিনা-ইনু-মেনন-নজিবুলসহ ২৭ জনের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে মামলা

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানীর মিরপুরে স্কুল শিক্ষার্থী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৪ দলের নেতা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও নজিবুল বশর মাইজভান্ডারীসহ ২৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের তরা হয়েছে। মামলাটি তদন্ত সংস্থায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

গত ৪ আগস্ট মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের নবম শ্রেণির ছাত্র নিহত শাহরিয়ার হাসান আলভীর (১৫) বাবা মো.আবুল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ করেন।

সোমবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তামিম এ তথ্য জানিয়েছেন। আসামিদের নির্দেশে গত ৪ আগস্ট পুলিশের গুলিতে শাহরিয়ার হাসান আলভী নিহত হন বলে অভিযোগ করা হয়।

এতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, ১৪ দলের নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, জেপির সভাপতি সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তরীকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, যুবলীগের সেক্রেটারি মাইনুল হাসান নিখিলসহ ২৭ জনের নাম উল্লেখ করে এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনসমূহ এবং অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৩০ জুলাই আসামিরা আন্দোলন দমানো ও হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য বৈঠকে বসেন এবং সর্বসম্মতিক্রমে সব শক্তি প্রয়োগ করে আন্দোলন দমনের সিদ্ধান্ত নেন। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি গণহত্যার অভিযোগ আনা হয়, যেগুলোর তদন্ত চলছে।
/ কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12