সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

মিরপুরে সাইনবোর্ডে বাংলা ভাষা নিশ্চিত করতে ডিএনসিসির অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর মিরপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা নিশ্চিতকরণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

রোববার ( ২৩ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত ডিএনসিসির অঞ্চল ২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় ডিএনসিসির মিরপুর সেকশন ২ এলাকার মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া সড়কে প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড, বিলবোর্ড, নামফলক ও ব্যানারে বাংলা না থাকায় সেগুলো অপসারণ করা হয়।

প্রতিষ্ঠানগুলোকে সাইনবোর্ড, বিলবোর্ড ইত্যাদি অবিলম্বে বাংলা ভাষায় লিখে স্থাপন করার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি করে সড়কের উপর নির্মিত রূপনগর আবাসিক এলাকার ১২, ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ নম্বর সড়কের প্রবেশপথে মোট ৬টি গেট উচ্ছেদ করে অপসারণ করা হয়।

অভিযান চলাকালে মিরপুর আইডিয়াল কলেজ ও রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকার আশেপাশের অবৈধ স্থাপনাসমূহও উচ্ছেদ করা হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12