সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

মানিক মিয়া এভিনিউতে অবৈধ দোকান উচ্ছেদে ডিএনসিসির মোবাইল কোর্ট

দূরবীণ নিউজ প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাইকেল লেন থেকে সবধরনের অবৈধ স্থাপনা, ভাসমান দোকান ও কার পার্কিং উচ্ছেদ শুরু করেছে।

রোববার (২৭ ডিসেম্বর) বেলা এগারটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ডিএনসিসির অঞ্চল-৫এর (কারওয়ান বাজার) নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেনের নেতৃত্বে মানিক মিয়া এভিনিউতে মোবাইল কোর্ট উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্ট মানিক মিয়া এভিনিউতে উভয় পাশের সাইকেল লেন থেকে অবৈধ পার্কিং ও ভাসমান দোকান উচ্ছেদ করেছেন। ওই সময় অবৈধ পার্কিংয়ের জন্য ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেট কারের চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্রায় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান না করার অপরধে ৫ জনকে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। / প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12